১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ভেসে গেলেন বাবা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীর স্রোতে ভেসে যাওয়ার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে ভেসে গেছেন বাবা শাহাদাত খান (৫৩)। বুধবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে চরভদ্রাসন সদর ইউনিয়নের গোপালপুর ঘাট থেকে আনুমানিক ৭০০ মিটার দূরে পদ্মা নদীর ড্রেজিং এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা পদ্মা নদীতে ভেসে যাওয়া শাহাদাতকে উদ্ধার করতে পারেননি। তাকে কে উদ্ধারে অভিযান চলছে। শাহাদাত খান চরভদ্রাসন সদর ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কুটি খানের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

স্থানীয়রা জানান,শাহাদাত পেশায় একজন পোশাক ব্যবসায়ী। তিনি সপরিবারে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে ঈদ করবেন বলে শাহাদাত তার স্ত্রী ও সন্তানদের গত সোমবার গ্রামের বাড়ি চরভদ্রাসন সদর ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গীতে পাঠিয়ে দেন। বুধবার সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। বিকেল ৩টার দিকে শাহাদাত তার ছোট ছেলে হাফিজুর রহমান সিয়াম (১৬) এবং ভাতিজা তানভীর খানকে নিয়ে গোপালপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান।

আরও পড়ুনঃ   পবায় প্রাইভেট কারে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু

হাফিজুর রহমান সিয়াম জানায়, সাঁতার কাটতে কাটতে সে একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যেতে থাকে। এ সময় তার বাবা সাঁতরে তাকে উদ্ধার করে নদীর পাড়ে আসার সময় একটি নৌকার মাঝিরা প্রথমে তাকে উদ্ধার করে। কিন্তু তার বাবা নদীর স্রোতে ভেসে যায়।

আরও পড়ুনঃ   স্ত্রীর গোপন ভিডিও করায় ছোট ভাইয়ের ২ হাতের কবজি কেটে নিলো বড় ভাই

এলাকাবাসী জানায়, প্রথমে তারা নদীতে নেমে শাহাদাতকে উদ্ধারের চেষ্টা করে। পরে চরভদ্রাসন দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কজে অংশ নেয়। এরপর ফরিদপুর দমকল বাহিনীর দুই ডুবরি এসে উদ্ধার কাজ শুরু করেন।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, এখন পর্যন্ত পদ্মা নদীতে নিখোঁজ শাহাদাতের সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরা উদ্ধার অভিযানে পরিচালনা করছেন।

তিনি বলেন, নদীতে স্রোত খুব বেশি। এজন্য স্রোতে কতদূর তাকে (শাহাদাত) ভাসিয়ে নিয়ে গেছে তা বোঝা যাচ্ছে না। উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST