৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথমবার পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো আন্তর্জাতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি আয়োজন করা হয়েছে। আসন্ন এই সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

তিনটি দলকেই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রস্তুতির সুযোগ করে দিতে চায় পিসিবি। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এটি হবে আফগানিস্তানের ইতিহাসে পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুনঃ   বাগমারায় নিপা হার্ডওয়ারের উদ্যোগে শাহ সিমেন্টের ইফতার আয়োজন

এর আগে পাকিস্তানে পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মাঝে সর্বশেষ ম্যাচটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে। ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর খেলা স্থানান্তরিত হবে লাহোরে।

২২শে নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ২৩শে নভেম্বর আবারো পাকিস্তানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। এরপর ২৫শে নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ২৭শে নভেম্বর সিরিজের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। ২৯শে নভেম্বর লাহোরেই অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি, কুয়াশায় শীতের বার্তা

এই ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অক্টোবর-নভেম্বরে পাকিস্তান আরও একটি হোম সিরিজ আয়োজন করবে। এ সময় পাকিস্তানে সফর করবে দক্ষিণ আফ্রিকা, যেখানে দুইটি টেস্ট (আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ অংশ) ছাড়াও তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ ১২ অক্টোবর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST