৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথম ভ্রমণেই ডুবে গেল ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট

অনলাইন ডেস্ক : তুরস্কের জংগুলদাক উপকূলে প্রায় ১০ লাখ ডলার মূল্যের একটি বিলাসবহুল ইয়ট ডুবে গেছে। প্রথম যাত্রার মাত্র ১৫ মিনিটের মাথায় এটি ডুবে যায়। এই ঘটনায় চার আরোহী অক্ষত অবস্থায় উদ্ধার হলেও ইয়ট ডোবার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, তুরস্কের উপকূলে মাত্র যাত্রার কয়েক মিনিট পরই ডুবে গেছে প্রায় ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট ডোলসে ভেন্তো। ঘটনাটির ভিডিও গত মঙ্গলবার মোবাইল ফোনে ধারণ করা হয় এবং এরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অভিযান, ধ্বংস মাদকবাহী সাবমেরিন

২৪ মিটার দৈর্ঘ্যের ইয়টটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র জংগুলদাক উপকূলে হঠাৎ কাত হয়ে সমুদ্রে ডুবে যেতে দেখা যায় ভিডিওতে।

এই ঘটনার পর কোস্টগার্ড ও চিকিৎসা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বোট ইন্টারন্যাশনাল–এর প্রতিবেদন অনুযায়ী, ইয়টে ছিলেন মালিক, ক্যাপ্টেনসহ মোট চারজন। তবে তারা সবাই সময়মতো লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে আসায় কেউ আহত হননি।

আরও পড়ুনঃ   গাজায় ১৯৬ ত্রাণকর্মীকে হত্যা : নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

ইয়ট ডোবার সঠিক কারণ এখনও জানা যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, স্থিতিশীলতা জনিত সমস্যা থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত ও ধ্বংসাবশেষের প্রযুক্তিগত পরীক্ষা করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়টটি ২০২৪ সালে মেদ ইয়িলমাজ শিপইয়ার্ডে নির্মাণ শুরু হয় এবং নির্মাণ শেষে ইস্তাম্বুল থেকে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছিল। ১৬০ গ্রস টন ওজনের এই মোটর ইয়টের কাঠামো ইস্পাত দিয়ে তৈরি এবং এর ওপরের অংশ অ্যালুমিনিয়ামের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST