২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের

অনলাইন ডেস্ক : মৌসুমের বাকি সময় আর মাঠে নামা হচ্ছে না ডাচ মিডফিল্ডার বার্সেলোনার ফ্রেংকি ডি জংয়ের। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে রোববার গোঁড়ালিতে আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে গেছেন ডি জং, বার্সেলোনা এক বিবৃবিতে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে আসন্ন গ্রীষ্মে ইউরো ২০২৪’র আগেই ফিট হয়ে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছেন পাঁচ সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তাপমাত্রা উঠলো ৩৯ ডিগ্রি সেলসিয়াসে

বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘সোমবার বিভিন্ন পরীক্ষার পর ডি জংয়ের ডান গোঁড়ালিতে চোট ধরা পড়েছে। তবে কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে এ ব্যপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা।’

রিয়ালের বিপক্ষে ম্যাচটির বিরতির ঠিক আগে ফেডে ভালভার্দের সাথে চ্যালেঞ্জে আঘাত পাওয়া ডি জংকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। এবারের মৌসুমে এনিয়ে তৃতীয়বারের মত গোঁড়ালির ইনজুরিতে পড়লেন ২৬ বছর বয়সী ডি জং। আগের সমস্যা কাটিয়ে গত ১০ এপ্রিল তিনি মাঠে ফিরেছিলেন।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

আগামী ৬ ও ১০ জুন ইউরোর প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে কানাডা ও আইসল্যান্ডের মোকাবেলা করবে নেদারল্যান্ডস। ১৪ জুন থেকে শুরু হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ। রোনাল্ড কোম্যানের দল গ্রুপ-ডি’তে ফ্রান্স, পোল্যান্ড ও অস্ট্রিয়ার মোকাবেলা করবে।

আগামী ১৬ জুন বার্সেলোনা সতীর্থ রবার্ট লিওয়ানদোস্কির পোল্ডানের বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে ডি জংয়ের খেলার আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST