৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তাপমাত্রা উঠলো ৩৯ ডিগ্রি সেলসিয়াসে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে একদিনে ব্যবধানে আবারো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। মুলত সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের পর বেড়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।এক দিকে তাপমাত্রার পারদ উর্ধমূখি অন্য দিকে খাঁ খাঁ করছে রোদ। দুই মিলে রাজশাহীর বাতাসে আগুনের হল্কা। ঘরে বাইরে, বা গাছের ছাঁয়াতেও মিলছে না স্বস্তি। বিশেষ করে রমজানের শেষ ভাগে এসে প্রখর রোদ আর গরমে মানুষসহ প্রাণীকুলের নাভিশ্বাস উঠেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মো. গাওসুজ্জামান জানান, রাজশাহীতে আজ বৃহস্পতিবার চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’

এর আগে ১ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ৩১ মার্চ ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর আবার একদিনের ব্যবধানে ফের তাপমাত্রার রেকর্ড হলো। আর ভারী বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
রাজশাহীর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা আছে। আগামী কয়েকদিনে রাজশাহীর সর্বোচ্চ এই তাপমাত্রা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এ কর্মকর্তা।
এদিকে খেটেখাওয়া দিনমজুররা এ আগুনমুখো আবহাওয়ার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবার ও পরিজনের জন্য কাজ করে যাচ্ছেন।ঘরে বাইরে কোথাও এক রত্তি স্বস্তি নেই। প্রতিটি ভবনের ট্যাপকল দিয়েই বের হচ্ছে ফুটন্ত পানি। আর শহরের টিনশেড বাড়িগুলো যেন পরিণত হয়েছে অগ্নিকুণ্ডে। ভেতরে থাকা মানুষগুলো তাই যারপরনাই দুর্ভোগে পড়েছেন। বেলা ১০টার পর নগরীর রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা। গ্রামাঞ্চলের মানুষও প্রখর রোদের কারণে মাঠে কাজে যেতে পারছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST