২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তুর্কি ক্লাবে ব্রাজিলিয়ান তারকা, ম্যানসিটিতে তার জায়গায় দোন্নারুমা

অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন। দলবদলের বাজার বন্ধ হওয়ার চূড়ান্ত সময়েই তিনি আনুষ্ঠানিকভাবে তুরস্কের ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছেন। তবে তার জায়গা ফাঁকা থাকছে না সিটিতে। পিএসজিকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম নায়ক জিয়ানলুইজি দোন্নারুমাকে নিয়ে এসেছে পেপ গার্দিওলার দলটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে– ৫ বছরের জন্য ২৬ মিলিয়ন পাউন্ডে (৪২৮ কোটি ৫৬ লাখ টাকা) দোন্নারুমার সঙ্গে চুক্তি হয়েছে ম্যানসিটির। এরসঙ্গে আরও এক বছরের মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়ে এবারের দলবদলে ৭ জন নতুন ফুটবলার সাইনিং করায় সিটি। এর মধ্যে আছেন বার্নলি থেকে আসা গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই

ম্যানসিটিতে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় দোন্নারুমা বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আমার জন্য বিশেষ এবং গর্বের মুহূর্ত। বিশ্বসেরা প্রতিভাবানদের নিয়ে গড়া স্কোয়াডে যুক্ত হয়েছি, যেখানে বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা আছেন। বিশ্বের যেকোনো ফুটবলারেরই এই ক্লাবে যুক্ত হতে পছন্দ করবে। আমি অনেক বছর ধরে সিটির খেলা দেখে আসছি এবং গুণমুগ্ধ। এই ক্লঅবে খেলতে পারা আমার জন্য বড় সুযোগ ও সম্মানের।’

এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৪১২টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক, ইতালি জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৪ ম্যাচ। জাতীয় দলের হয়ে ২০২০ ইউরো এবং পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল দোন্নারুমার। এডারসনের সিটি ছাড়ার গুঞ্জন শুরু হতেই বিকল্প হিসেবে দোন্নারুমার নাম আলোচনায় আসে।

আরও পড়ুনঃ   এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিলো পাকিস্তান!

এদিকে, সিটির সঙ্গে ৮ বছরের যাত্রা শেষ করে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন ১৪ মিলিয়ন ইউরোতে ফেনারবাচে যোগ দিয়েছেন। ৩২ বছর বয়সী এই তারকা সিটিতে যুক্ত হয়েছিলেন ২০১৭ সালে, পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে। এরপর ইতিহাদের এই ক্লাবে সবমিলিয়ে ৩৭২ ম্যাচ খেলেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ ১৫টি মেজর ট্রফি। প্রিমিয়ার লিগে দু’বার বর্ষসেরা গোলরক্ষক এবং তিনবার জিতেছেন গোল্ডেন গ্লোভ পুরস্কার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST