১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শুল্ক না থাকলে ‘পুরোপুরি ধ্বংস হয়ে যেত’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করে ফেডারেল আপিল আদালতের রায়ের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত এবং সামরিক শক্তিও ভেঙে পড়ত।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, তার প্রশাসনের আরোপ করা শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র “পুরোপুরি ধ্বংস হয়ে যেত” এবং দেশের সামরিক শক্তি “তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত”। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনসঙ্গত নয় বলে রায় দেওয়ার পর স্থানীয় সময় রোববার তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে আদালতের রায়ের কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি লেখেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে আমরা যে ট্রিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছি তা ছাড়া, আমাদের দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেত, আর সামরিক শক্তি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেত।”

আরও পড়ুনঃ   ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

তিনি আরও বলেন, “৭-৪ ভোটে ‘চরম বামপন্থি বিচারপতিরা’ এসব শুল্ক বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তবে একজন ডেমোক্র্যাট বিচারপতি, যাকে ওবামা নিয়োগ দিয়েছিলেন, সাহসিকতা ও দেশপ্রেম দেখিয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষার পক্ষে ভোট দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।”

সিএনএন জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস ট্রাম্প প্রশাসনের আরোপ করা একাধিক শুল্ক অবৈধ ঘোষণা করে। আদালত রায়ে জানায়, প্রেসিডেন্ট জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করে এ শুল্ক আরোপ করেছিলেন, যা অভূতপূর্ব মাত্রায় নির্বাহী ক্ষমতার সীমালঙ্ঘন। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে।

আরও পড়ুনঃ   জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে মার্কিন ভেটো

তবে আদালত জানিয়েছে, আপাতত শুল্ক বহাল থাকবে। রায়ের কার্যকারিতা অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

এর আগে গত শুক্রবারও ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছিলেন। তিনি ট্রুথ সোশালে লিখেছিলেন, “সব শুল্ক এখনো বহাল আছে! একটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছে এগুলো বাতিল হওয়া উচিত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে। এই শুল্ক তুলে দেওয়া হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমাদের শক্ত থাকতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST