৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তরুণ ভোটাররাই ভরসা ট্রাম্পের?

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী বলেছেন, আমেরিকার তরুণ জনগোষ্ঠী ক্রমবর্ধমান হারে ডোনাল্প ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। এই জনগোষ্ঠীর ভোট এবারের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ২৪ কোটি ২০ লাখের বেশি মানুষ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের করা জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

আরও পড়ুনঃ   বৈরুতে ইসরায়েলি হামলা হিজবুল্লার ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান নিহত

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী রামস্বামী বলেছেন, ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেওয়া বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন এবারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশি নজরে পড়েছেন। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, হিস্পানিক এবং জেন-জি প্রজন্মের তরুণদের বেশি আগ্রহ দেখা গেছে।

তিনি বলেন, তরুণ প্রজন্ম বিদেশি সংঘাত থেকে দূরে ও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে থাকতে চায়। এই প্রজন্মের সদস্যরা মার্কিন অর্থনীতির সম্প্রসারণ ও আবাসন খরচ হ্রাস করতে চায়। এসব ইস্যু তরুণ আমেরিকানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রামস্বামী বলেন, আমাকে যদি দুটি সংকটের সমাধান করতে বলা হয়, তাহলে আমি বিদেশি যুদ্ধ ও এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার অবসান ঘটাতাম। কারণ এই যুদ্ধ ও তার প্রভাব আমাদের তরুণ প্রজন্মের কাঁধে পড়বে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫

তিনি বলেন, জীবনযাপনের ক্রমবর্ধমান ব্যয়কে সমন্বিত করতে হবে। আমরা গত কয়েক বছর ধরে যা দেখেছি এবং এটা কঠিন সত্য যে, সবকিছুর দাম বেড়েছে। কিন্তু মজুরি বাড়েনি।

এবারের নির্বাচনে হেরে গেলে ট্রাম্প সেটি মেনে নেবেন কি না, জানতে চাইলে রামস্বামী বলেন, ‘‘যিনি জিতবেন, তিনি নির্বাচন মেনে নেবেন। আর যিনি হারবেন, তাকেও হার মেনে নিতে হবে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST