৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ডাকসুতে শিবির নেতা ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দাখিল করা হয়।

আরও পড়ুনঃ   ময়মনসিংহে ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এসএম ফরহাদের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিষয়টি গণমাধ্যমকে আইনজীবী শিশির মনির নিজেই নিশ্চিত করেছেন।

রিটে বলা হয়, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এখন আবার তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান, এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয় রিটে।

আরও পড়ুনঃ   রাতের মধ্যে মাহদী হাসানকে মুক্তি দিতে হবে : রিফাত রশিদ

জানা গেছে, জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST