৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

খেলাফত মজলিস রাজশাহী বিভাগের সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

শনিবার ৩০ আগষ্ট নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলন করে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক ও সিনিয়র যুগ্ন মহাসচিব এড. জাহাঙ্গীর হোসাইন।

খেলাফত মজলিসের রাজশাহী বিভাগের সম্ভাব্য এমপি প্রার্থীরা হলেন জয়পুরহাট ১ আসনে শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, জয়পুরহাট ২ আসনে মাওলানা মোরশেদুল আলম মর্তুজা। বগুড়া ৫ ও ৬ আসনে যথাক্রমে মাওলানা রাশেদুল ইসলাম ও মাওলানা শাহাদাৎ হোসেন। নওগাঁ জেলার ৬ টি আসনে প্রার্থী হলেন যথাক্রমে অধ্যাপক মুশফিকুর রহমান শাহ, কৃষিবিদ আবদুর রহমান সাবু, মাহমুদুল ইসলাম সোহেল, মাওলানা রিয়াজুল হোক কাসেমী, ডাক্তার আবু সাঈদ ও ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু। রাজশাহী ২,৩,৪,৫ ও ৬ আসনে সম্ভাব্য প্রাথী হলেন যথাক্রমে হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহিন, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ফেরদাউসুর রহমান মুফতি আবদুল হামিদ ও মাওলানা তোফায়েল আহমদ। নাটোর জেলার ৪ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন যথাক্রমে ড. মো: আজাবুল হক, ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল, মাষ্টার আবদুল হান্নান ও ডা. আলভী হাসান ফিদা। সিরাজগঞ্জ জেলার ৫ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন যথাক্রমে মুফতি আবদুর রকিব, মুফতি হেলাল উদ্দিন, মাওলানা আমজাদ হোসেন ও মুফতি মনিরুল ইসলাম। পাবনা জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন পাবনা ১ মুফতি শহিদুল ইসলাম, পাবনা ২ মাস্টার রওশন আলী ও পাবনা ৫ আসনে মাওলানা আরিফুল ইসলাম। তবে খেলাফত মজলিস চাপাইনবয়াবগঞ্জ জেলায় কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি।

আরও পড়ুনঃ   তানোরে প্রধান শিক্ষকদের সাথে খালেদা জিয়ার উপদেষ্টা শরিফ উদ্দিনের মতবিনিময়

সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, ইসলামী চিন্তা ধারার ছোট ছোট দলগুলো মিলে ঐক্য করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আলাপ আলোচনা চলছে সেক্ষেত্রে প্রার্থীদের নাম পরিবর্তন হতে পারে, তা নাহলে আমরা সারাদেশে ২৫০ আসনে প্রার্থী দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।

আরও পড়ুনঃ   বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে : তারেক রহমান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ন মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আসাদুল্লাহ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের পরিচালক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১০

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১২

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৪

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৫

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৯

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

২০

Design & Developed by: BD IT HOST