২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে মানতে হবে যেসব নির্দেশনা

অনলাইন ডেস্ক : আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল (শনিবার) সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সরাসরি খেলা দেখতে আসা দর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টেডিয়ামে খেলার দিন প্রবেশের শর্তাবলী:

১। বিসিবির নিয়মকানুন এবং স্পনসরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা (compliance) মেনে চলতে হবে।

২। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ:
* আগ্নেয়াস্ত্র, * লেজার পয়েন্টার, * ফ্লেয়ার, *বিস্ফোরক, *আতশবাজি, *ম্যাচ / লাইটার, *সিগারেট, *ভিডিও ক্যামেরা, *পেশাদার স্টিল ক্যামেরা, *লাঠি সহ পতাকা, *ভুভুজেলা, *আয়না, *ছুরি, *ক্যান, *ক্যাপ বা কর্কযুক্ত সব ধরণের বোতল, *কাচের বোতল, *বাঁশি, এবং অন্য যে কোনও জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড়, দর্শকদের জন্য বিপজ্জনক/ হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

৩। স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনও ব্যক্তিগত ক্ষতি, দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয়।

৪। দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যলারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শকসাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয়, তাহলে বিসিবি এই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে।

৫। বাইরের থেকে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। স্টেডিয়ামের প্রবেশমুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার স্বার্থে খাবার ও পানীয়সহ দর্শকদের প্রবেশ করতে দেয়া হবে না।

৬। স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোন প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ।

৭। ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোন প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে।

৮। স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরণের বাজি নিষিদ্ধ ও আইনত দন্ডনিয় অপরাধ বলে গণ্য।

আরও পড়ুনঃ   পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসররা ফিরে আসার চেষ্টা করছে

৯। বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে।

১০। স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা।

১১। প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য, ব্যপ্তয়ে স্টেডিয়াম থেকে উচ্ছেদ যোগ্য অপরাধ বলে গণ্য হবে।

১২। কে যদি ভাষা, অঙ্গভঙ্গি, অথবা অন্য কোন কিছুর মাধ্যমে, জাতি, ধর্ম, সংস্কৃতি, বর্ণ, বংশ, জাতীয়তা, জাতিগত উৎস, লিঙ্গ, যৌন অভিমুখিতা, অক্ষমতা, বৈবাহিক অবস্থা এবং / অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনও ব্যক্তিকে (খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা বা দর্শক সহ) অপমান, ভয় দেখানো / হুমকি দেওয়া, অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতিয়মান হয়, এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST