২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন ডেস্ক : বহুল আলোচিত ‘রূপান্তর’ নাটককে কেন্দ্র করে নোয়াখালীতে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ‘রূপান্তর’ নাটক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি।

ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ নাটকের অভিনেতা-অভিনেত্রীসহ ৬ জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট মামলার আবেদন করেন।

আরও পড়ুনঃ   ‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ ঢাকা পোস্টকে বলেন, ‘‘রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিবেন।’

নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিবেন এবং নির্দেশনা প্রদান করবেন।

এদিকে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি, আমি নতুন কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

আরও পড়ুনঃ   করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা

অভিনেতা জোভান বলেন, ‘আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয়, তারা না দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।’

সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। তিনি বলেন, ‘যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST