২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকসাক্ত ভাতিজার হাতে ফুফুর গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার : নেশার জন্য টাকা চেয়ে না পাওয়ায় রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মো. রকি (২২) নামের যুবকের বিরুদ্ধে এই অভিযোগ, যিনি আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে। রকি মাদকসাক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

তারা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েকদফা তার ফুফুর গলায় ছুরি চালান। ফলে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করেন। তবে রকি পালিয়ে যান।

এলাকার লোকজন জানান, রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আর নিহত আফি খাতুন অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে চলতেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১, মাদকদ্রব্য উদ্ধার

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে সম্পৃক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১১

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৩

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৫

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৭

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১৯

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

২০

Design & Developed by: BD IT HOST