২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : বলিউড থেকে হলিউড— দুই জগতেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি আলোচনায় এসেছেন নতুন কোনো কাজের জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ার রহস্যময় পোস্টের কারণে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য অফিস’ সিরিজের একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে লেখা ছিল— “কারও সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায়, এটাই আসলে শেষ দেখা।” এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু—কার উদ্দেশে এমন মন্তব্য করলেন প্রিয়াঙ্কা?

এটাই প্রথম নয়। গত কয়েক দিনে প্রিয়াঙ্কা একের পর এক এমন পোস্ট দিচ্ছেন, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। এর আগে তিনি লিখেছিলেন— “আমি সাধারণত খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু কেউ যদি আমাকে অসম্মান করে, তবে আমি তাকে জীবনের বাইরে ফেলে দিতে এক মুহূর্তও দেরি করি না। আমার জীবনে তাই মাত্র তিনজন বন্ধু।”

আরও পড়ুনঃ   গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

এই পোস্টের সময় বলিউড কিং শাহরুখ খান জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছিলেন। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, সেই মন্তব্য শাহরুখকে উদ্দেশ করেই করা। আর এখন নতুন পোস্টে ‘শেষ দেখা’র ইঙ্গিত মেলায় গুঞ্জন আরও জোরদার হয়েছে।

বলিউডে একসময় প্রিয়াঙ্কা–শাহরুখ খানের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা যেত। শোনা যায়, গৌরী খানের আপত্তির কারণেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই সময় থেকেই নাকি ধীরে ধীরে প্রিয়ঙ্কা বলিউড থেকে সরে গিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করেন। পরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সংসারও গড়ে তুলেছেন ‘দেশি গার্ল’।

আরও পড়ুনঃ   ধোনির প্রশংসায় জাহ্নবী

তবে এসব গুঞ্জনের বাইরে এখনো সবচেয়ে বড় প্রশ্ন— প্রিয়াঙ্কা আসলে কাকে উদ্দেশ করে লিখছেন? তার রহস্যময় পোস্টগুলো কি শুধুই মজার রসিকতা, নাকি ব্যক্তিগত জীবনের ইঙ্গিত— তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST