২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মায়ের দুধ সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত : রাজশাহী সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার : মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই উল্লেখ করে মায়ের দুধকে সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত বলে মন্তব্য করেছেন রাজশাহী সিভিল সার্জন ডা. এস, আই, এম রাজিউল করিম।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আজ সোমবার (২৫ আগস্ট) সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় কর্তৃক কার্যালয়টির সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিভিল সার্জন বলেন, একজন মাকে মাতৃদুগ্ধ খাওয়ানোর ক্ষেত্রে অনেক রকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি হলো সব থেকে বড় বিষয়। বাচ্চা গর্ভধারণের সময়ই মাকে স্থির করে নিতে হবে যে, সে বাচ্চাকে পুরো দু’বছর বা বাচ্চার যতদিন প্রয়োজন ততোদিন মায়ের দুধ খাওয়াবে। এই মানসিকতা যদি শুরুতেই তৈরি হয় তাহলে আর জটিলতা থাকবে না।

আরও পড়ুনঃ   গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ

প্রাতিষ্ঠানিক ডেলিভারির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেলিভারি যদি সরকারি প্রতিষ্ঠানে হয় তাহলে শিশুকে দুধ খাওয়ানোর সঠিক নিয়ম জানা সহজ হয়। কেননা সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষিত ও দক্ষ নার্স রয়েছে। তারা এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে পারে।

প্রতিটি মায়ের গর্ভকালীন চিকিৎসা ভালো প্রতিষ্ঠানে হওয়া দরকার উল্লেখ করে এসময় তিনি সকল সচেতন নাগরিককে মাতৃদুগ্ধ বিষয়ক স্বাস্থ্য বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় রাজশাহী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, পরিবার পরিকল্পনার উপপরিচালক আব্দুর রাজ্জাক, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প

সভার শুরুতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

এর আগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST