২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় কর্ণহার থানা কর্তৃক চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নুর আলম (১৯) ও মোসা: রাইসা ওরফে সুরভী (১৯)। নুর রাজশাহী নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম আশ্রয়কেন্দ্র এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বাসিন্দা। রাইসা বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার আয়নালের মেয়ে।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৪ আগস্ট রাত ৯টার দিকে রাজশাহী নগরীর কর্ণহার থানার দর্শনপাড়ার এক মুদি দোকানদার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় দোকানি কর্ণহার থানায় একটি চুরির অভিযোগ দাখিল করলে একটি নিয়মিত চুরির মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

আরএমপি’র কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার এসআই মো: আ: মতিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে আসামি নুর আলমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২৪ আগস্ট ভোর সাড়ে ৪টায় রাজপাড়া থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে অপর আসামি রাইসাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঐ বাড়ি থেকে চোরাই মালামালসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তাদের আরেক সহযোগী রাইসার স্বামী মো: ফাইসালও এ চুরির সাথে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST