২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি তিনশত গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জীবন জন (৩৪) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত আবুল শেখের ছেলে এবং মো: রমজান (৩৬) একই এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (২১ এপ্রিল দিবাগত) রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক,বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ীর সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৮

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: নুরন্নবী হোসেন ও তার টিম রাত ১ টায় রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জীবন ও রমজানকে গ্রেপ্তার করে এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো। তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST