১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মানুষকে ফোন করে কাজ চেয়েছি : সুস্মিতা সেন

অনলাইন ডেস্ক : বলিউড কুইন সুস্মিতা সেনের ক্যারিয়ার মানেই ঝলমলে এক সাফল্যের গল্প। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করে তিনি যখন বলিউডে আসেন, তখন তার নামের পাশে লেগে যায় ‘বিশ্বসুন্দরী’ তকমা। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি।

শাহরুখ খান থেকে সালমান খান— বলিউডের প্রায় সব বড় তারকার সঙ্গেই তার রসায়ন ছিলো দুর্দান্ত। তবুও, একটা সময় হঠাৎ করেই যেন থেমে যায় তার সাফল্যের এই রথ। দীর্ঘ আট বছর তিনি ছিলেন কাজহীন!

সম্প্রতি ভাইরাল হওয়া ২০২৩ সালে মিড-ডে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন অকপটে সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। যেখানে গ্ল্যামারের আড়ালে থাকা সুস্মিতার বাস্তব জীবনের হতাশা আর সংগ্রামের চিত্র উঠে এসেছে।

আরও পড়ুনঃ   বীভৎসভাবে ফুলে গিয়েছে সায়ন্তিকার পায়ের পাতা

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সুস্মিতা বলেন, ‘আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম। আর আমি ফিরে এসে আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনও কাজ করিনি, এটা খুবই দীর্ঘ সময়।’

তিনি জানান, সেই দীর্ঘ ৮ বছরে কোনো নির্মাতা বা কোনো প্ল্যাটফর্মের পক্ষ থেকে তার কাছে কাজের প্রস্তাব আসেনি। হতাশ হয়ে একসময় তিনি নিজেই সাহস সঞ্চয় করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেমন— নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার-এর মতো বড় বড় প্ল্যাটফর্মে ফোন করে কাজ চেয়েছেন।

আরও পড়ুনঃ   ‘শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিতে নিপুণের অফার লুফে নিয়েছি’

সুস্মিতার কথায়, ‘আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা প্রয়োজন, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি।’

তবে তার এই কঠিন সময় পার করার জন্য সাহস আর ধৈর্যকে ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা। তিনি বলেন, এই সময়টা আমার আত্মবিশ্বাস আর মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা ছিল।’

বর্তমানে এই বলিউড ডিভা ডিজিটাল প্ল্যাটফর্মে রাজত্ব করছেন। ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমে তিনি আবার লাইমলাইটে ফিরে আসেন এবং দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST