১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি যে চলতি বছর ভারত আসছেন এটা গুঞ্জন ছিল আগে থেকেই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এবার চূড়ান্ত হয়েছে আর্জেন্টাইন মহাতারকার ভারত সফরের দিনক্ষণ। ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে আগামী ১২ ডিসেম্বর শুরু হবে মেসির এই সফর। এ যাত্রায় তিনি ভারতের চারটি শহর- কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লিতে ঘুরবেন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই কে (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এই তথ্য নিশ্চিত করেছেন ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০১১ সালের পর এটি হবে মেসির প্রথম ভারত সফর। এই সফরের শুরুটা হবে কলকাতা থেকে। সেখানে ২ দিন ১ রাত অবস্থান করবেন তিনি। কলকাতায় ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন হবে। সেই সঙ্গে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব। কলকাতায় মেসির জন্য তৈরি হবে তার সবচেয়ে বড় মূর্তি। যা ২৫ ফুট উচ্চতা এবং ২০ ফুট প্রস্থের হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   কোহলিতে মুগ্ধ আফ্রিদি

এছাড়া ইডেন গার্ডেন্স অথবা সল্ট লেক স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজন করা হবে। এরপর ১৩ ডিসেম্বর মেসি আহমেদাবাদে গিয়ে আদানি ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন করবেন তিনি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ অনুষ্ঠিত হবে। একইদিনে মুম্বাই প্যাডেল গোট কাপের আয়োজন করা হবে। এখানে মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ৫ থেকে ১০ মিনিট খেলবেন। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘গোট ক্যাপ্টেন’স মিটের কথা ভাবা হচ্ছে। এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক- শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে।

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

এছাড়া বলিউড তারকা আমির খান, রনভির সিং এবং টাইগার শ্রফও সেখানে উপস্থিত থাকতে পারেন। মেসির ভারত সফর শেষ হবে ১৫ ডিসেম্বর। সেদিন নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই আয়োজনে ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং শুভমান গিলকে আমন্ত্রণ জানানো হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১২

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৩

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৫

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

১৬

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

১৭

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST