১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৩০ ভূমির মালিক পেলেন দশ কোটি টাকার ক্ষতিপূরণের চেক

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সরকারের ৫টি উন্নয়নমূলক প্রকল্প’র আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ৩০ ভূমি মালিককে দশ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ২২৭ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন।

জানতে চাইলে জেলা প্রশাসক আফিয়া আখতার জানান, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ করলে ওই এলাকায় প্রকৃত মূল্যের তিনগুণ টাকা ভূমি মালিককে দেয়া হয়। এরই অংশ হিসেবে রাজশাহীর ৫ টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩০ জন ভূমির মালিক। আজকে তাদের হাতে দশ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ২২৭ টাকার চেক দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

এসময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক মাজদার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প সরকারের একটি উন্নয়নমূলক প্রকল্প। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজশাহী জেলার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তাই জেলার উন্নয়নের স্বার্থে আমার মূল্যবান জমি এই প্রকল্পে দিতে পেরে আনন্দিত হয়েছি।

আরও পড়ুনঃ   হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

তিনি আরো জানান, কোন দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই আজ ক্ষতিপূরণের ১ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৫০৩ টাকার চেক হাতে পেলাম। এসময় জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে আমাকে চেক তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST