১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মিনি ট্রাকচাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বানেরা বেগম উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর গ্রামের বাসিন্দা ও মজিবর রহমানের স্ত্রী।

আরও পড়ুনঃ   বাগমারার হাটগাঙ্গোপাড়ায় মার্কেটে ভয়াবহ আগুন ১৫টি দোকান ঘর ভস্মীভূত

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৬টায় মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনের সড়কে বানেরা বেগমকে রাজশাহীগামী একটি মিনি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়।

বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, সকালে ঘটনার সময় লোকজনের উপস্থিতি কম থাকায় ট্রাকচালক দ্রুতগতিতে সেখান থেকে সরে পড়েছেন। তবে আমরা ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

আরও পড়ুনঃ   অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযান জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST