১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারার হাটগাঙ্গোপাড়ায় মার্কেটে ভয়াবহ আগুন ১৫টি দোকান ঘর ভস্মীভূত

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়ায় মার্কেটে ভয়াবহ আগুনে ১৫টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে । রবিবার ভোর ৪ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ লক্ষাধিক টাকারও উর্ধ্বে।

ভুক্তভোগী মুদির দোকান মালিকদের নাম ১। মোঃ আবু তালেব ২। ফিরোজ ফার্মেসি ৩। এমদাদুল হক ফল ভান্ডার ৪ । আক্কাস আলী ৫। ওহাব কম্পিউটারের দোকান ৬। সালাম কম্পিউটার এন্ড টেলিকম ৭।হাবিব স্টোর ৮। দুলাল ফার্নিচার ৯। রাজু আহমেদ ফল ভান্ডার ১০। মোঃ হাসিব, মেহেদী স্টোর ১১। আব্দুল জলিল মুদি স্টোর ১২। আলাল পান স্টোর ১৩। সিরাজ উদ্দিন কফি হাউস ১৪। হারান ফার্মেসি ও ১৫। আবুল কালাম মেকানিক এর দোকান।

দোকানিরা জানান, আমরা প্রতি দিনের মত দোকান ঘর বন্ধ করে রাত্রি নয়টা থেকে ১০ টার সময় বাড়ি চলে যাই। আজ ভোর সাড়ে চার টার দিকে ফোনে জানতে পারি আমাদের দোকান ঘরে আগুন লেগেছে। বিষয়টি ফায়ার সার্ভিসকে তৎক্ষণাৎ খবর দিলে দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুনঃ   সারাদেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় , বুধবার ভোর চারটার দিকে মুদি ব্যবসায়ী আবু তালেব এর ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এরপর একে একে ১৫ টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদি ব্যবসায়ী আবু তালেব, ফার্মেসি হারান ও দুলাল হোসেন এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

সাধারণ মানুষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুনঃ   ফাইনালের আশা বাঁচাতে মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা

মুদি ব্যবসায়ী আবু তালেব, হারান ও দুলাল হোসেন বলেন, এই ব্যবসা ছাড়া আর কোন কিছু নাই আমাদের এরকম ক্ষতির কারণে আমরা একেবারে নিঃস্ব হয়ে পথে বসে গেছি । আমরা মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি। পাশাপাশি সরকারের উপযুক্ত সংস্থার কাছেও আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের পরিবারের দিকে চেয়ে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়।

অগ্নিকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন। সবার দাবি যথাযথ কর্তৃপক্ষ যেন বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী ব্যবসায়ীদের সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST