১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে, তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে যারা বলছেন, দাবি পূরণ না হলে, সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হবে না— এসব হচ্ছে মাঠের বক্তব্য। বাস্তবতা হলো, নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতেই হবে।”

সালাহউদ্দিন দাবি করেন, নির্বাচনের পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে এবং জাতির সামনে এখন আর বিকল্প কোনো পথ নেই। “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ভাষণে জানিয়েছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নে পরবর্তী সংসদ পদক্ষেপ নেবে। আমরাও সেই প্রতিশ্রুতি দিয়েছি, আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএনপি অফিস ভাঙচুরে লিটন-বাদশার বিরুদ্ধে মামলা

তিনি বলেন, “নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা চলছে। কেউ চাইছে নির্বাচন বিলম্ব হোক, কেউ চাইছে অনিশ্চয়তা তৈরি হোক— কিন্তু জাতি এখন এসব প্রচেষ্টাকে চিহ্নিত করতে শিখেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।”

সালাহউদ্দিন আরও বলেন, জনগণের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অর্জিত সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার, এবং সেই অধিকার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের জনগণই প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ   জনগণের দোরগোড়ায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

বিএনপির নির্বাচনপন্থী অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করেছি। আমরা তাদের সঙ্গেই জোট করব, যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চাই আমরা।”

এ সময় তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা একেবারে নাকচ করে দেন। বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচন বয়কটের চেষ্টা করবে, তারা ভবিষ্যতে রাজনীতিতে জায়গা হারাবে। জনগণ এমন কোনো শক্তিকে আর গ্রহণ করবে না, যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায়।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST