১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সাবেক স্ত্রীকে অপহরনের চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাবেক স্ত্রীকে চড়-থাপ্পড় মেরে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. ইউসুফ (২৪)। রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামে তার বাড়ি। সোমবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর মোড় গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ ও র‌্যাব-১২ এর যৌথ দল এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী ইউসুফের সাবেক স্ত্রী। তার একটি সন্তান আছে। ইউসুফের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি দশম শ্রেণিতে ভর্তি হয়ে পড়শোনা করছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ইয়াবা জব্দ

র‌্যাব আরও জানায়, গত ২১ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাঘা উপজেলার আরিফপুর গ্রামে ইউসুফসহ ৪-৫ জন মিলে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেন। চিৎকার করলে আসামিরা তার মুখ চেপে ধরেন এবং এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। এক পর্যায়ে মাইক্রোবাসটি রুস্তমপুর গ্রামের নানার মোড়ে পৌঁছালে ওই নারী কৌশলে নেমে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে আসামিরা সেখানে গিয়ে তাকে জোর করে টেনে নিতে চাইলে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন এগিয়ে যান।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

এরপর ফলে অভিযুক্তরা হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাঘা থানায় মামলা করেন। মামলার পর থেকেই আসামি ইউসুফ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST