১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প

অনলাইন ডেস্ক : রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থানে নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার দাবি, চলমান বৈশ্বিক চাপ ও বিভিন্ন দেশের ওপর মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে।

হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনে ফিরে যেতে হবে। দেশটি বিশাল… রাশিয়ার ভালো করার বিপুল সম্ভাবনা আছে। কিন্তু এখন তারা ভালো করছে না। তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই, কারণ এইসব কারণে তা ভীষণভাবে বিঘ্নিত হয়েছে।”

তিনি আরও বলেন, “যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে বলে, ‘তুমি যদি রাশিয়া থেকে তেল কিনো, তবে তোমার ওপর আমরা ৫০ শতাংশ শুল্ক বসাবো’—এটা বড় ধাক্কা।”

আরও পড়ুনঃ   যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ-কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

মূলত তিনি ভারতের দিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, “আর কেউ এত কঠোর হতো না, আর আমি এখানেই থামিনি”। ট্রাম্প অবশ্য কয়েকদিন আগেই দিল্লি ও মস্কোর অর্থনীতিকে “মৃত” বলে আখ্যা দিয়েছিলেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এর সঙ্গে রুশ তেল কেনার ওপর আরও ২৫ শতাংশ শুল্ক যোগ করে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার আরোপিত শুল্ক শুধু রাজস্ব আনার ক্ষেত্রেই নয়, বরং পাঁচটি যুদ্ধ সমাধান করতেও সহায়তা করেছে, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানের সামরিক সংঘাত।

তিনি বলেন, “শুল্ক আমাদের শুধু অর্থই দেয় না, শত্রুদের ওপর বিশাল প্রভাবও সৃষ্টি করে। আমরা পাঁচটি যুদ্ধ থামিয়েছি — পাকিস্তান ও ভারত, আজারবাইজান ও আর্মেনিয়া — যা ৩৭ বছর ধরে চলছিল। দুই দেশের নেতারা উঠে বললেন, আমরা কখনো ভাবিনি এটা সমাধান হবে। রাশিয়া চেষ্টা করেছে, সবাই চেষ্টা করেছে। এটা ছিল খুব কঠিন পরিস্থিতি, কিন্তু আমরা তা সমাধান করেছি।”

আরও পড়ুনঃ   ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মস্কো যুদ্ধের পথ ছেড়ে দিলে তা সম্ভব হতে পারে।

তিনি বলেন, “রাশিয়ার অত্যন্ত মূল্যবান ভূখণ্ড আছে। যদি ভ্লাদিমির পুতিন যুদ্ধের বদলে ব্যবসার পথে হাঁটেন… জানেন তো, তারা যুদ্ধপ্রবণ জাতি। তারা অনেক যুদ্ধ করে। আমার এক বন্ধু বলে, রাশিয়া শক্তিশালী দেশ কারণ তারা শুধু যুদ্ধ চালিয়ে যায়। তারা হিটলারকে হারিয়েছে, আমরাও তা করেছি।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “আমরা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করব। আর সেই বৈঠকের শেষ মুহূর্তে নয়, বরং প্রথম দুই মিনিটেই আমি বুঝে যাব চুক্তি সম্ভব কি না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST