১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ৩ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের অবস্থান

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

দাবিগুলো হলো রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের বদলে একাডেমিক ভবনে স্থাপন, আবাসিক হলে কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় হাতবোমা বিস্ফোরণ এবং ছাত্রজোটের কর্মসূচিতে হামলার তদন্ত ও বিচার নিশ্চিত করা, সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।

কর্মসূচিতে নেতা-কর্মীরা ‘রাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত কর’, ‘অবিলম্বে ভোটকেন্দ্র হলের বাইরে স্থাপন কর’, ‘গণতান্ত্রিক জোটের ওপর সন্ত্রাসী হামলার বিচার কর’, ‘সাইবার বুলিং রোধে দ্রুত নিরাপত্তা সেল কার্যকর কর’ এবং ‘সন্ত্রাসীদের ভোটাধিকার বাতিল কর’—এসব দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ   যশোরের শার্শা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে। ছাত্রজোটের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এখনো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আবাসিক হলগুলো ‘ক্যান্টনমেন্টে’ পরিণত হয়েছে। সেখানে ভোট হলে তা একপক্ষের জন্যই সুবিধাজনক হবে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা।’

ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ‘৫ আগস্টের পর সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা মনে করব, প্রশাসন সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য বড় বাধা। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে সুষ্ঠু রাকসু নির্বাচন সম্ভব নয়। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুনঃ   আ.লীগ নেতা ও রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, দপ্তর সম্পাদক আহমেদ ইমতিয়াজ সৈকত, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, সদস্যসচিব সজল কুমার, বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সজীব আলী।

৭ আগস্ট একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাকসু কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST