১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা- ‘প্রস্তুত হ রাজাকার’

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট। এতে লেখা- “প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

হুমকির শিকার নেতা খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তাঁর বাড়ি উপজেলার ধুরইল গ্রামে।

মিলুর অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়।

আরও পড়ুনঃ   দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয়, “বাইরে বের হয়ে দেখ।” বাইরে গিয়ে দেখেন, টিনের আড়ায় আগুন জ্বলছে এবং পেট্রলের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি জানান, প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহায়তায় আগুন নেভানো হয়। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

মিলুর ভাষায়, “বৃষ্টির কারণে ঘর ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা করেছে বুঝতে কষ্ট হচ্ছে না।”

এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, “এটি দুঃখজনক ও লজ্জার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। প্রশাসনের ব্যর্থতায় তারা সাহস পাচ্ছে।”

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST