৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার ২৪টা বাজায়ে দিসে

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, “দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।”

শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, “অনেক কিছু আছে বলার মতো, কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। কোন দিক দিয়ে দেশের ক্ষতি হয়েছে, কারা কীভাবে কোথায় আত্মসাৎ করেছে? কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে- এই কথাগুলো কিন্তু বলতে পারি। প্রমাণসহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না, আমার অবস্থান থেকে।”

আরও পড়ুনঃ   বাগমারায় ডিএম জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূল

বিএনপির এই নেতা বলেন, “উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি; সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি।”

মির্জা আব্বাস বলেন, “অনেকে বলেন ৩৬ দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, ১৯৭১ সালে। লক্ষ লক্ষ শহিদের জীবনের বিনিময়ে।”

তিনি বলেন, “এখন অনেকেই বলে, ‘এটা আগে, ওটা আগে’; ‘এটা না হলে ওইটা করা যাবে না’। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে, জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি।”

আরও পড়ুনঃ   বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে- প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ

আলোচনা সভায় জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, গণঅভ্যুত্থানে শহিদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে জাসাসের শিল্পীরা অংশ নেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST