৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার : দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, “পতিত সরকার হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থির করেছে। এখনো হাজার হাজার নেতাকর্মী মামলায় হাজিরা দিয়ে বেড়াচ্ছেন। তবে আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছাড়েন না।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, “সেই সরকার একনায়কতন্ত্র কায়েম করেছিল, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। জনগণের অধিকার হরণ করেছিল। বিএনপির দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় আজ সে ফ্যাসিস্ট সরকার ইতিহাস হয়ে গেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার ঘোষণা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এ ঘোষণা এসেছে। অথচ কিছু রাজনৈতিক দল নির্বাচন চায় না। তারা জানে—নির্বাচনে একটি আসনও পাবে না। তারা চায় বিচার, চায় ক্ষমতাসীনদের শাস্তি। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়। জনগণ যাকে ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে।

আরও পড়ুনঃ   গুলশান থেকে বনানী ছাড়ালো বিএনপি নেতাকর্মীদের মানবপ্রাচীর

তিনি আরও বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেই ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সেই গণতন্ত্র আবার দমন করেছিলেন। এ থেকে মুক্তি পেতেই বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করেছে। ৩৬ জুলাইয়ের আন্দোলনের ধারাবাহিকতায় খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়, তবে যাওয়ার আগে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে।”
র‌্যালি ও সমাবেশ

বক্তব্য শেষে আলুপট্টি মোড় থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনঃ   ধৈর্যের সঙ্গে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে : ডা. তাহের

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু সাইদ চাঁদ, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দেবাশীষ রায় মধু, সদস্য, আবু বকর সিদ্দিক, আহ্বায়ক, পুঠিয়া উপজেলা বিএনপি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST