৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গুলশান থেকে বনানী ছাড়ালো বিএনপি নেতাকর্মীদের মানবপ্রাচীর

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা উপলক্ষ্যে নেত্রীকে বিদায় জানাতে সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে গুলশান খালেদা জিয়ার বাসভবন থেকে বনানী মূল সড়ক পর্যন্ত এক মানবপ্রাচীর তৈরি হয়েছে। সেইসঙ্গে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান আর মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো গুলশান-বনানী এলাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলশান-বনানী এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে গুলশান থেকে বিমানবন্দরের দিকে বিএনপির নেতাকর্মীরা পথে-পথে অবস্থান নিয়েছেন। তবে গুলশান থেকে নেতাকর্মীদের দাঁড়িয়ে অপেক্ষার সারি বনানী এলাকা ছাড়িয়ে গেছে। সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রকে রাজশাহী-২ আসনের সাংসদের শুভেচ্ছা

কামরুল ইসলাম নামক বনানী থানা বিএনপির এক নেতা বলেন, আমি এইমাত্র বনানী থেকে এখানে এসেছি। পুরো রাস্তাজুড়েই নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়েছে। গতকাল কেন্দ্র থেকেই আমাদের সড়কে অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পুরো এলাকায় লাখ লাখ নেতাকর্মী সড়কে অবস্থান করছেন।

খারুইল ইসলাম নামক আরেক বিএনপি নেতা বলেন, আমাদের গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা নেত্রীর পাহারায় আছি। বের হয়ে বিমানবন্দর পৌঁছা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আশা করি তিনি দ্রুতই চিকিৎসা শেষে আবার ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   আ.লীগ নেতা ও রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সফরের মধ্যে দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর দেখা হতে যাচ্ছে তাদের।

চিকিৎসা প্রসঙ্গে খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST