১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক মেয়রকে রাজশাহী-২ আসনের সাংসদের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করায় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা।

মঙ্গলবার (৯ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় মাননীয় মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মাননীয় সংসদ সদস্য।
অভিনন্দন বার্তায় মাননীয় সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা বলেন, আধুনিক স্মার্ট রাজশাহীর রুপকার জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। যা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও সুখকর সংবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মেয়রকে যে সম্মান ও গুরুদায়িত্ব দিয়েছেন তা রাজশাহীবাসীর উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেশি সমৃদ্ধ করবে বলে আশা রাখি।

আরও পড়ুনঃ   ছোট বিষয়ে বিভেদ নয়, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হোন: মির্জা ফখরুল


অভিনন্দন বার্তায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (০৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়। এরআগে গত ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে প্রথম এবং ২০১৮ থেকে ২০২৩ দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। সেময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন। এছাড়া সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রাসিক মেয়রকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের মাঝেই জীবিত উদ্ধার নেপালি নারী

আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

স্পর্শিয়া এবার ‘লালপরী’

বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

১০

বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

১১

লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

১২

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

১৩

চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST