৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

১২বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রোববার ৩ আগস্ট রাত্রী ৪টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার অপহরন ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী ফয়সাল মিয়াকে গ্রেফতার করেন র‍্যাব-৫ এবং এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।

আসামী ফয়সাল মিয়ার পিতার নাম মো: মোখশেদ, তার গ্রামের বাড়ি ভালুকগাছি (খামারপাড়া), পুঠিয়া, রাজশাহী।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৫ জুন সকাল ১০ টায় ১নং আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া সিএনজিতে তুলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। রাস্তার পাশের কয়েকজন দোকানদার দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও থামাতে পারে নাই। পরদিন উপস্থিত সাক্ষীগণ বাদীকে জানায় নাবালিকা মেয়েকে ১নং আসামি অপহরণ করে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে বিবাদীগন ১নং আসামির বাড়িতে গেলে আসামিরা খুন ও জখমের হুমকি দেয়। ১নং আসামি নাবালিকা মেয়েকে জোরপূর্বক আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোনায় পিটিশন মামলা করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। কিন্তু আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখার চেষ্টা করে।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

আসামীদের গ্রেফতারে এবং ভিকটিমকে উদ্ধারে র‍্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। তারই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ০৩ আগস্ট রাত্রী আনুমানিক ৪ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ভালুকগাছী হোজারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ১নং আসামীকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত আসামী ও ভিকটিমকে নেত্রোকোণা জেলার পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST