৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চলতি মৌসুমে আরো শিরোপা জিততে চান ফ্লিক

অনলাইন ডেস্ক : কোচ হিসেবে বার্সেলোনায় প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন হান্সি ফ্লিক। ঘরোয়া তিন প্রতিযোগিতা লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতে নেয় বার্সা। জার্মান এই কোচ আশা করছেন, গত মৌসুমের সাফল্যের ধারায় নতুন মৌসুমে আরো শিরোপা জিতবে তার দল।

ফ্লিকের কোচিংয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ফাইনালসহ মৌসুমে চারবারের দেখায় প্রতিটিতে জয়ের স্বাদ পায় কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগের রুদ্ধশ্বাস লড়াইয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নেন লামিনে ইয়ামাল, রাফিনিয়ারা।

আরও পড়ুনঃ   যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

স্মরণীয় মৌসুম কাটিয়ে গত মে মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ান ফ্লিক। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে এশিয়া সফরে বৃহস্পতিবারের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসির বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৬০ বছর বয়সী এই কোচ বলেন, গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি চান তারা।

ফ্লিক বলেন, আমরা নিজেদের সামর্থ্যে নজর রাখছি এবং গত মৌসুমের মতো একই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আমরা সবসময়ের মতো প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব। এটা কঠিন মৌসুম হবে, তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি। আমরা দলের মান উন্নত করেছি। তবে এটা দীর্ঘ এক মৌসুম হবে।

আরও পড়ুনঃ   বিশ্ব পরিবেশ দিবসে রাজশাহীতে প্লাস্টিকমুক্ত কৃষি উপকরণ মেলা

চলতি গ্রীষ্মকালীন দলবদলে তিন জন খেলোয়াড় দলে টেনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে বার্সেলোনা। স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া, তরুণ সুইডিশ উইঙ্গার রুনি বার্দগিকে কেনার পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে নিয়ে এসেছে তারা।

রাশফোর্ডকে নিয়ে বেশ আশাবাদী ফ্লিক। তিনি বলেন, মার্কাস দারুণ খেলোয়াড়। ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করার পর থেকে বহু বছর ধরে তাকে অনুসরণ করে আসছি আমি। তার মান উঁচুতে এবং আমরা আশা করি, এই মৌসুমে দলের হয়ে তা দেখাতে পারবে সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST