২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আমার অবস্থাও সুশান্তের মতো হবে, কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী

অনলাইন ডেস্ক : দিন কয়েক আগে ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। দাবি করেছিলেন, নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছেন তিনি।

পাশাপাশি এই দাবিও করেন, তার পরিণতিও হতে পারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো।

এমন মন্তব্যের পর আরও একবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এবার তনুশ্রী দাবি করলেন, সুশান্ত নিজে একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন।

অভিনেত্রী বলেন, সাধারণ মানুষের উচিত, সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা। কারণ কেউই জানেন না, তারা ঠিক কতটা যুদ্ধ করেছেন।

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট করে তোপের মুখে নিপুণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনু্শ্রী দত্ত লিখেছেন, “সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো ঈশ্বরের নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। এভাবেই সাহায্য করা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেই তাদের কিছুটা সাহায্য করতে পারি। আমরা কেউ জানি না, তারা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

এখানেই শেষ নয়। তনুশ্রী বলেছেন, “এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”

আরও পড়ুনঃ   নিজের বয়স নিয়ে যে মন্তব্য করলেন শবনম ফারিয়া

যখনই সুশান্তের কথা মনে পড়ে, তখনই প্রার্থনা করেন তনুশ্রী। দিন কয়েক আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতি হবে তার।

সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানিয়েছে। এ বার বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন তনুশ্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST