২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার গুনগত মান উন্নয়ন শিক্ষকদের কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার সুপার আমির উদ্দিন, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম।

আরও পড়ুনঃ   দলিল লেখক সমিতির রাজশাহী বিভাগীয় সমাবেশ

তানোর আল মাদ্রাসাতুল ইসলাহীয়া মাদ্রাসার সুপার মোকসেদ আলী, তানোর কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাম কমল সাহা, মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, জিওল দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দীন মিঞা,
ছাঐড় নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, দুঃখ জনক হলেও সত্য যে তানোর উপজেলার কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশের ফলাফল করতে পারেননি। আগামীতে কিভাবে আরো ভালো ফলাফল করা যায় এবং গুনগত শিক্ষা দেয়া যায় সে বিষয়ে পরিকল্পনা অনুযায়ী পাঠ দানের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন ইউএনও লিয়াকত সালমান।

আরও পড়ুনঃ   রাবিতে পাঁচদফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের গণস্বাক্ষর কর্মসূচি

শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মাট ফোন নিয়ে না আনে সে বিষয়ে প্রধান শিক্ষক দের সজাগ থাকতে থাকতে বলেন।তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। এসময় জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের নিমিত্তে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST