২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হঠাৎ মেকআপ ছাড়া ছবি দিয়ে যা বললেন ভাবনা

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই তারকারা নো-মেকআপ লুক ট্রেন্ডে গা ভাসিয়েছেন। নিজেদের মেকআপহীন একের পর এক ছবি প্রকাশ করে ‘ন্যাচারাল বিউটি’র বার্তা দিচ্ছেন।

এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মঙ্গলবার (২৭ জুলাই) ফেসবুকের এক পোস্টে নতুন সিনেমা ‘চারুলতা’র লুক শেয়ার করে তিনি বলেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন—আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবেই চেয়েছি পর্দায় হাজির হতে।’

আরও পড়ুনঃ   বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন ববি

আজ থেকে আট বছর আগে মুক্তি পেয়েছিল ভাবনার প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি। আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’

সবশেষে রাইসুল ইসলাম অনিক পরিচালিত নতুন ছবি চারুলতা’র লুক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘এই ছবিটা আমার নতুন সিনেমা ‘চারুলতা’র। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে আমি ধুম-ধারাক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই। এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে, একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতা হবো—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’

আরও পড়ুনঃ   ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে আশনা হাবিব ভাবনার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। চলতি বছর তিনি চারুলতা ছবির শুটিং শেষ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST