২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের, রানের পাহাড় গড়ল আফ্রিকা

অনলাইন ডেস্ক : বছর কয়েক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তাই পেশাদার ক্রিকেটে আর দেখা যায় না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে। তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানো বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়নশিপে লিগে দেশের হয়ে খেলছেন তিনি। এই আসরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ৩৬০ ডিগ্রী খ্যাত এই ব্যাটার। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স।

আরও পড়ুনঃ   তানোরে শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে মে দিবস পালন

প্রোটিয়া লিজেন্ডসদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেজে স্মিথ। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার।

পাওয়ার প্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডি ভিলিয়ার্স। তার সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তবে সেঞ্চুরি পর আর বেশিক্ষণ টিকতে পারেননি।

আরও পড়ুনঃ   প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে: ক্রিকেট প্রেমীদের ভিড়

শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রান করেছেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ছিল ১৫ চার ও ৮ ছক্কার মার। এই ওপেনারের বিদায়ে ভাঙে ১৮৭ রানের উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার স্মিথও সেঞ্চুরির পথেই ছিলেন। তবে তার ভাগ্য সহায় হয়নি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৮৫ রান করেছেন তিনি। তাতে বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১০

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১১

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৩

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৪

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৫

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৬

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৭

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৯

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

২০

Design & Developed by: BD IT HOST