২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাবার ওপর অভিমান করে স্কুলছাত্রী আত্মহত্যা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার ওপর অভিমান করে আফরিন আক্তার রিভা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এর আগে সে বাবার প্রতি অভিমান জানিয়ে একটি চিঠি লিখে গেছে। এ ঘটনার পর থেকে তার বাবা এবং সৎ মা পলাতক রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, রিভার বাবা আকবর হোসেন স্ব-পরিবার নিয়ে উপজেলার প্রসাদপুর বাজারের পাশে বড়পই গ্রামের ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। গত দুই মাস আগে আকবর হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর গত তিনদিন আগে রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তার মা বাড়ি থেকে চলে যাওয়ায় তার ছোট ভাই ও সে (রিভা) একা হয়ে পড়ে। এর কিছুদিন পর তার বাবা ২য় বিয়ে করেন। এ ঘটনা সহ্য না করতে পেরে রিভা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানাজানি হলে রিভার লাশ ফেলে রেখে বাবা ও সৎ মা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিভার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মৃত্যুর আগে বাবার উদ্দেশ্যে লেখে যাওয়া রিভার চিঠিটি হুবুহু তুলে ধরা হলো।
শ্রদ্ধেয় মো. আকবর হোসেন,
আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মতো না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপনার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে আপনি তাকে মা বলে ডাকবেন, পারতেন আপনি মা বলে ডাকতে বলেন? পারতেন। আমি দেখছি আমার মা আপনাকে কতটা ভালোবেসেছে আর আপনি কতটা আঘাত দিলেন? আপনি ওই মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন, আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তছনছ করে দিসেন। আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতোটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন ম্যামকে কে কি বলছে আমি কিন্তু জানি, কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাওকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব।

আরও পড়ুনঃ   ভারত থেকে এলো ডিম, ৩০ টাকা হালি

এ বিষয়ে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST