২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী আদালত চত্বরে নারীকে লাঞ্ছিত করা কাজি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর আদালত চত্বরে নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা নিকাহ রেজিস্ট্রার (কাজি) মোকাদ্দিম হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণার একটি মামলায় র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বিয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে মোহনপুর থানায় কাজি শাওনের বিরুদ্ধে মামলা আছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি আত্মগোপনে ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করে মোহনপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজি মোকাদ্দিম হোসেন শাওন অধিক মুনাফার আশায় প্রায়ই বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের টাকার বিনিময়ে বিবাহ রেজিস্ট্রি করে থাকেন বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে জুয়ার সরঞ্জামাদি ও টাকা সহ ২৪ জন আটক

কাজি শাওনের বাড়ি মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে। তার বাবার নাম মোবারক হোসেন। তিনি মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি। আর তার ছোট ভাই মোস্তফা হোসেন ভিক্টর একই উপজেলার ধুরইল ইউনিয়নের কাজি। দুই ভাই নিজেদের সাংবাদিক হিসেবেও পরিচয় দেন। তাদের বিরুদ্ধে মানুষের সঙ্গে নানা কায়দায় প্রতারণার বহু অভিযোগ আছে।

এ দুই ভাই প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে ভুয়া রেজিস্ট্রার বুকে বিয়ে নিবন্ধন করে দেন। ফলে তাঁদের কাছ থেকে নেওয়া কাবিননামা দিয়ে আইনের আশ্রয় নিতে পারেন না অনেকে। তারা মোহনপুর উপজেলার দুটি ইউনিয়নের দায়িত্বে থাকলেও রাজশাহীর আদালত চত্বরে ঘোরাফেরা করেন। শহরে শাওনের ব্যক্তিগত চেম্বারও আছে। সেখানে বিয়ের নামে প্রতারণা করার কারণে আগেও গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা আছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার: গ্রেফতার ১০

গত ১৪ জুলাই দুপুরে রাজশাহী আদালত চত্বরে এ দুই ভাই এক নারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে শাওন ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই নারী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। তখন অনেক মানুষ জড়ো হয়ে যান। এ সময় সবার সামনে ওই নারীকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগাল করেন শাওন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST