২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘সন্তান বাসায় না এলে মায়ের মনে কী চলে শুধু মায়েরাই ভালো জানে’

অনলাইন ডেস্ক : উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক।

মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। কোমলমতি শিশুদের এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারকারাও।

তাদেরই একজন চিত্রনায়িকা বর্ষা। ব্যক্তিজীবনে সন্তানের জননী তিনি। যে কারণে একজন মা হিসেবে বুঝতে পারছেন, যাদের সন্তান আর ঘরে ফিরেনি তাদের মনের কষ্ট।

এক ফেসবুক স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন‍্য রকম কিন্তু আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ   আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

বর্ষা লিখেছেন, জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইল টা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন।

আরও পড়ুনঃ   শাড়িতে উত্তাপ ছড়ালেন রুনা খান

‘হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন আমিন।’
সবশেষ প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিনেত্রী বলেন, আর এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষন দয়াকরে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই কিন্তু মানুষ একটা মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কিভাবে এ ধরণের প্রশিক্ষন করা হচ্ছে চিন্তা করা যায়? কে নিবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST