২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আজ রাতে ঢাকা এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসকদল: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসার লক্ষ্যে আজ রাত ১০:৪০ মিনিটে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবে।

এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, বর্তমান অন্তবর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে কতোজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

আরও পড়ুনঃ   অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : শেখ হাসিনা

তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ ক্রমে যে কয়জনকে দরকার হয় সকলকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, কাল দুপুরের দুর্ঘটনার পর পরই প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন।

আরও পড়ুনঃ   সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম

তিনি বলেন, যে কোনো মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের উপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা মতে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

তিনি আরো বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন ডাক্তার নার্স কিংবা সংশ্লিষ্ট কারো কোন ধরনের অবহেলা অথবা শৈথিল্য মেনে নেয়া হবে না।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST