২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি, পথের কাঁটা হতে পারে আইপিএল

অনলাইন ডেস্ক : আইপিএলের পাশাপাশি ২০০৮ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। আইপিএল ১৮ আসর পার করলেও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ২০১৪ সাল থেকে বন্ধ আছে। এবার ১২ বছর পর আবার শুরু হতে চলেছে সেই টুর্নামেন্ট। তব সেই আসরের ‘পথের কাঁটা’ হয়ে উঠেছে আইপিএলই।

আইসিসির বার্ষিক সভায় এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি অনেকটা ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগের মতো। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দল এই প্রতিযোগিতায় খেলে। কোনও একটা দেশের নয়, বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল হওয়ার সুযোগ থাকে তাদের কাছে।

আরও পড়ুনঃ   র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তার আগে মে মাসে শেষ হবে আইপিএল। বিশ্বের বাকি দেশের লিগও সেই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে সেখান থেকে সেরা দল বেছে নেওয়া যাবে। এখন বিশ্বে লিগের সংখ্যা প্রচুর। ফলে সব লিগের দলকেই সুযোগ দেওয়া হবে, নাকি নির্দিষ্ট কিছু লিগকে বেছে নেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পুরোটাই আলোচনার টেবিলে রয়েছে।

এই প্রতিযোগিতার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে আইপিএল। বিশ্বের বিভিন্ন দেশে লিগ চললেও তার মধ্যে অনেক দলেরই মালিক আইপিএলের দলগুলো। যেমন, মুম্বই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ অম্বানীর দক্ষিণ আফ্রিকা, আবু ধাবি ও আমেরিকার লিগেও দল রয়েছে। একই অবস্থা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঞ্জীব গোয়েন্‌কা, এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংসের।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ম্যাচের ১০ দিন আগেই ভেন্যুতে ভারত, ঘাম ঝরাচ্ছেন ছেত্রীরা

যদি একই মালিকের একাধিক দল চ্যাম্পিয়ন্স লিগে খেলে তা হলে একটা সমস্যা হতে পারে। পাশাপাশি অনেক ক্রিকেটার রয়েছেন যারা এক ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন দলে খেলেন। ফলে সেই সব দল মুখোমুখি হলে তারা কার হয়ে খেলবেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

২

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৩

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৫

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৭

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৮

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৯

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১০

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

২০

Design & Developed by: BD IT HOST