২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ আলওয়ালিদ

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজপুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর শনিবার (১৯ জুলাই) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

এর আগে ২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর কোমায় চলে গিয়েছিলেন তিনি। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সেসময় তিনি যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণে তিনি কোমায় চলে যান।

আরও পড়ুনঃ   সুড়ঙ্গে আটকে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না, ঘোষণা ফিলিস্তিনি গোষ্ঠীর

এরপর তাকে সৌদি আরবে কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয় এবং সেখানে টানা প্রায় দুই দশক ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শনিবার তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে রাজপুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ইমাম পরিষদ। এক বিবৃতিতে তারা বলেন, “দীর্ঘ এক সংগ্রামের পর প্রিয় রাজপুত্র আলওয়ালিদ আমাদের ছেড়ে গেছেন। আমরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রাজপরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রিন্স আলওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এক আবেগঘন বার্তায় বলেন, “আমাদের প্রিয় সন্তান আলওয়ালিদ আজ আল্লাহর রহমতে চলে গেল। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।”

অবশ্য দীর্ঘ ২০ বছর কোমায় থাকলেও মাঝেমধ্যে আলওয়ালিদ বিন খালেদ বিন তালালের হাত বা আঙুল নড়ার দৃশ্য ভাইরাল হতো। আর এটি পরিবার ও অনুসারীদের মধ্যে ক্ষণিকের আশার সঞ্চার করত। মার্কিন ও স্প্যানিশ চিকিৎসকেরা তাকে চিকিৎসা দিলেও কখনো সম্পূর্ণভাবে সাড়া দেয়নি তার শরীর।

আরও পড়ুনঃ   স্বামীর ওপর হামলার পর খোলা চিঠিতে যা বললেন মেলানিয়া ট্রাম্প

অন্যদিকে বাবা প্রিন্স খালেদ কখনোই আলওয়ালিদ বিন খালেদ বিন তালালের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পক্ষে ছিলেন না। তিনি বিশ্বাস করতেন, “জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে।”

১৯৯০ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করা আলওয়ালিদ ছিলেন প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি আরবের বিখ্যাত ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ভাতিজা। রোববার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST