১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান

অনলাইন ডেস্ক : বয়স মাত্র ১৭। এই বয়সেই বল হাতে একের পর এক কীর্তি গড়ছেন ফারহান আহমেদ। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই যেন জ্বলে উঠছেন এই ইংলিশ অফ স্পিনার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন ফারহান। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি, ফারহানের স্পিনে রীতিমতো দিশেহারা ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। গতকাল শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। করেছেন হ্যাটট্রিকও।

আরও পড়ুনঃ   হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ফারহানের স্পিনের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ক্রিকেটারও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ফারহান।

আরও পড়ুনঃ   চারঘাটের পুঠিমারী বাজার ব্যবসায়ী কমিটি গঠন

তাতে ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। জবাবে ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার।

গত মৌসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম আসরেই নজর কাড়েন। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST