১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০ জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) কোর্স শেষে দুপুর ২.৩০ টায় আরএমপির সদর দপ্তরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।

আরএমপির ট্রেনিং স্কুলে ০৩দিন ব্যাপী প্রশিক্ষণটির যৌথ আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণটি পরিচালনা করে আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা।

আরও পড়ুনঃ   ‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী’

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। পুলিশ হলো প্রথম সাড়া দানকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আইসিআরসিকে (ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস) ধন্যবাদ জানান। এই প্রশিক্ষণের ফলে সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কিংবা জরুরি প্রয়োজনে এই জ্ঞান তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রয়োগ করতে পারবে।

আরও পড়ুনঃ   জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), গোলাম রব্বানী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স), আইসিআরসি এর ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা.ফারহানা আক্তার ডলি এবং বিডিআরসিএস এর উপ-সহকারী পরিচালক মৃণাল কান্তি সাহা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সনদপত্র বিতরণ শেষে আইসিআরসির কর্মকর্তাগণ পুলিশ কমিশনার এর হাতে প্রাথমিক চিকিৎসার উপকরণসমূহ তুলে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST