১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

এবার খলনায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবার একবারে ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে আসছেন। টেলিভিশন থেকে বড়পর্দা, সব জায়গায় ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে একজন খলনায়িকার ভূমিকায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিদনে বলা হয়, পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় ‘বানসারা’ ছবিতে অভিনয় করবেন অপরাজিতা। এরই মধ্যে ছবির প্রধান চরিত্র অর্থাৎ অপরাজিতা আঢ্যর লুক প্রকাশ্যে এসেছে, যা নেটিজেনদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ   মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি, শৈশবের গল্পে মৌ

আতিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এই ছবিতে প্রতিটি চরিত্রের আলাদা আলাদা স্তর রয়েছে। ছবিতে মোট তিনটি গান রয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং বনি সেনগুপ্তকে এই ছবিতে দেখলে দর্শক চমকে যাবেন।’

তার কথায়, ‘ছবিতে অপরাজিতা আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে তানিসি মুখোপাধ্যায়। এছাড়াও দর্শকের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে এই ছবিতে।’

ছবিটির প্রথম অংশের শুটিং পুরুলিয়ায় জোরকদমে চলেছে। ছবির নামের সঙ্গেই পুরুলিয়ার গভীর সম্পর্ক রয়েছে। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলঘেরা একটি গ্রাম, যার নামকরণ করা হয়েছে সেখানকার বনদেবীর নামানুসারে। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের তিনি নিজেই শাস্তি দেন এবং অন্যায় দমন করাই তার প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুনঃ   ‘যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারেও ছাড়তেছি না’

ছবিতে অপরাজিতা আঢ্যকে দেখা যাবে রাজমাতার ভূমিকায়। একই সঙ্গে ছোট রাজমাতার লুকও প্রকাশিত হয়েছে, যেখানে অপরাজিতা আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী তানিসি মুখোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST