১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত। সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি।’

সোমবার (১৪ জুলাই) বেলা দুইটার দিকে পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে আয়োজিত এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে পথযাত্রা শহরের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শাহিন, পটুয়াখালী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আরও পড়ুনঃ   ফরম পূরণের বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এখন নেমেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিলাম। কিন্তু সেই সিস্টেম কখনোই চায় না, আমরা এককভাবে দাঁড়াই, কোনোভাবে রাজনৈতিক মাঠে টিকে থাকি। সেই গণ-অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগিয়ে নিতে দেয়নি। এখন এই মুজিববাদের নতুন পাহারা দেওয়ার জন্য একটি দল আবির্ভূত হয়েছে। সেই মুজিববাদের পাহারাদারকে প্রতিহত করতে হবে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমরা কোনো অনৈক্য চাই না। কিন্তু কেউ যদি গণ–অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে কোনোমতেই ঐক্য সম্ভব নয়।’

আরও পড়ুনঃ   চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু

পথসভায় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে লড়াইয়ে দেখা হবে। গত বছরের ৩ আগস্ট যেই জায়গা থেকে হাসিনা পতনের ইশতেহার রচিত হয়েছিল, সেই শহীদ মিনারে আমরা আবার একত্র হব। গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার। এ বছরের ৩ আগস্ট হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার ইশতেহার। আমাদের পরবর্তী যুদ্ধটা আরও বেশি কঠিন। বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে।’

গতকাল রোববার রাত ১১টার দিকে নাহিদ ইসলাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে পটুয়াখালীতে পৌঁছান। এরপর তাঁরা পটুয়াখালী সার্কিট হাউসে রাত যাপন করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST