১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরম পূরণের বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে প্রতিটি খাতে বাড়তি টাকা যোগ করেছে। এর ফলে ফরম পূরণের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়াশোনার খরচ চালান, কিন্তু অতিরিক্ত ফি মেটানো এখন তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   এক ঘণ্টা পর পল্লবী-মতিঝিল অংশে চলছে মেট্রোরেল

মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, আমরা ইতিমধ্যেই অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বাধ্য হয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেমেছি।’

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

আরও পড়ুনঃ   রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস

এ সময় শিক্ষার্থীরা ফরম পূরণের ফি যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা, সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ করা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করার দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১০

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১১

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১২

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৫

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৭

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৮

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৯

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST