১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

অপরাধীদের শাস্তির দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি : ঢাকার চকবাজার ও খুলনার দৌলতপুরে খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।

এসময় তারা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, গুপ্ত বাহিনী যেখানে, লড়াই হবে সেখানে’, মুজিববাদ যেখানে, লড়াই হবে সেখানে’, এ লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মূলনীতি’, আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে।

আরও পড়ুনঃ   আবার অভ্যুত্থান হলে ৫-৭টা হেলিকপ্টার লাগবে: মঞ্জু

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, আপনারা লক্ষ্য করেছেন ৫ আগস্টের পরে দেশের ইন্টেরিম সরকারের আইনশৃঙ্খলার অবনতির কারণে যেকোনো জায়গায় একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। তাই আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে চাই–এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ না নিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে দাবি আদায় করে নিয়ে আসবে।

এসময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, খুলনার যুবদল নেতাকে রগ কেটে হত্যাই প্রমাণ করে দিয়েছে আসলে এই কাজ কে করেছে। খুনিরা এখন ঢাকার আকাশে বাতাসে চাঁদাবাজ বলে চিৎকার করছে। এটা আসলে তাদেরই পরিকল্পনার ফল। এখন তারা যুবদল, ছাত্রদলের নামে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ   ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্য মঙ্গলজনক হবে না: ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, আমরা যখন রাজাকার বলি তখন একটা দল চেতে ওঠে। আমরা তাদের বলতে চাই তারা কি ৭১ এর গণহত্যাকে অস্বীকার করেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের অপরাধকে অস্বীকার করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে তারা অশ্লীল ভাষায় গালাগালি করছে। আসলে তাদের জন্মের ঠিক নেই। ছাত্রদল যদি রুখে দাঁড়ায় তাহলে গুপ্ত বাহিনী এদেশে পালানোর জায়গা পাবে না।

বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্তিতি ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST