৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ইমোতে প্রেমের পর ব্ল্যাকমেইল, চক্রের ১২ সদস্য আটক

‎লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে প্রতারণা এবং মাদক সেবনের দায়ে প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

‎বুধবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে ভিডিও কলে গোপনে ভুক্তভুগীদের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। ইমো ব্যবহার করে প্রবাসীদের সঙ্গে প্রতারণার সময় তাদের হাতেনাতে আটক করা হয় । এছাড়া তারা এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবেও পরিচিত।

আরও পড়ুনঃ   বাগমারায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় অস্ত্র এবং স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

‎লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ৮ জনকে সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST